চাটমোহর (পাবনা) প্রতিনিধি :
পাবনার চাটমোহরে দৈনিক ইত্তেফাকের ৬৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে।শুক্রবার (২৪ ডিসেম্বর) সকাল ১১টায় পাবনার চাটমোহর পৌরসদরের জিরো পয়েন্টে বে-সরকারি সংস্থা হারডো’র হল রুমে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়। পাবনা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক ইত্তেফাকের পাবনা প্রতিনিধি রুমি খন্দকারের সভাপতিত্বে ও প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক ইত্তেফাকের চাটমোহর প্রতিনিধি হেলালুর রহমান জুয়েলের পরিচালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তব্য দেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম নজরুল ইসলাম, সাধারন সম্পাদক আতিকুর রহমান আতিক, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহম্মদ আনোয়ার হোসেন, চাটমোহর প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক চলনবিল সম্পাদক রকিবুর রহমান টুকুন, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ন সম্পাদক খন্দকার মাহবুব এলাহী বিশু, উপজেলা শিক্ষক সমিতির সভাপতি তাপস রঞ্জন তলাপত্র, ঈশ্বরদী প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক ইত্তেফাকের ঈশ্বরদী প্রতিনিধি স্বপন কুমার কুন্ডু প্রমুখ। এসময় চাটমোহর অনলাইন প্রেসক্লাবে সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর আলম, সাধারন সম্পাদক সেখ সাল্লাহ উদ্দিন, প্রেসক্লাবে সাধারণ সম্পাদক সঞ্জিত সাহা কিংশুক, যুবলীগের সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম, এলডিও নির্বাহী পরিচালক নূরে আলম মঞ্জু, সাংবাদিক এমএ জিন্না, ২৪ চ্যানেল জেলা প্রতিনিধি শাহীনুর রহমান শাহীন, তুষার ভট্টাচার্যসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
চলনবিল বার্তা chalonbeelbarta.com