আবদুর রাজ্জাক রাজু
ইসলামে সালাত হচেছ সর্ব রোগের ঔষধ
এই সালাতেই শয়তানী সব রিপু করে বধ।
ইসলামে সালাত হচেছ সব যন্ত্রনার অবসান
এই ধর্মে সালাত অর্থ মর্যাদা আর সম্মান।
ইসলামে সালাত হচেছ স্রষ্টায় আত্মসমর্পণ
দায়েমী সালাতে মুমিন ডুবে থাকে সর্বক্ষণ।
ইসলামে সালাত হলো সবচেয়ে বড় শান্তি
সালাত সত্যি দূর করে দেয় সকল প্রকার ক্লান্তি।
ইসলামে সালাত হচেছ পরহেজগারীর সূত্রপাত
বিশ্বাসী বান্দা এর মাধ্যমে পায় যে খোদার সাক্ষাৎ।
ইসলামে সালাত হচেছ মানবতার সমাধান
এই সালাতে সব কষ্ট দূর- এতেই জুড়ায় মন-প্রাণ।
এই সালাতই আনলেন নবী মেরাজ থেকে মর্তে
উম্মতেরই মুক্তি হবে সালাত কায়েম শর্তে।
সালাত যাদের সদা সঙ্গী সর্বাবস্থায় স্মরণে
সেই বান্দার নেই কোন ভয় এমন কি তার মরণে।
সব সাহায্য চাইতে হবে সালাতেরই মাধ্যমে
সালাত এবং ধৈর্য ছাড়া হয় না কিছু জীবনে।
সব সঞ্চয়ের বড় সঞ্চয় এই সালাত যে বুঝবে
সব সম্পদের বড় সম্পদ সালাতে সে খুঁজবে ।
সালাত হলো শরীয়ত আর মারেফাতের মূল
এই সালাত কবরে হবে জান্নাতেরই ফুল ।
সালাহ’র জন্য পাগল হয়ে জীবন সঁপে যারা
এই দুনিয়া পর দুনিয়ায় বাদশাহী পায় তারা।
সালাতবিহীন ধর্ম কর্ম ইসলামে তো নেই
স্বেচ্ছায় সালাত ত্যাগ করলে কাফের হবে সেই।
সালাত হল মুসলমানের সবচে’ বড় চিহ্ন
কোন যুক্তিই টিকবে নাকো সালাত কায়েম ভিন্ন।
Weekly Chalonbeel Barta chalonbeelbarta.com