স্বপন কুমার মন্ডল
ঝড়ের রাতি পোহায়েছে
ঢেউ রয়েছে আজো
মোকাবেলা করতে হবে
সান্ত্রীরা সব সাজো।
প্রদীপ খানি শক্ত হাতে
রাখতে হবে জ্বালি
সাবধান আর কোন মা’র
বুক হবে না খালি।
বিজয়ের এই বেলাতে
ঊর্ধ্বে রাখো হাত
স্বাধীনতার শত্রুদের
করতে হবে কাত।
অর্ধশত বছর পরেও
চলছে ডেকে ফেউ
চিরতরে থামাতে হবে
দুষ্ট নদীর ঢেউ।।
রায়গঞ্জ ০৯/১২/২০২১
চলনবিল বার্তা chalonbeelbarta.com