অপূর্ব কুমার শীল
————————
স্বাধীন দেশে সবাই স্বাধীন,কিন্তু স্বাধীন আছে ক’জন?
স্বাধীন বোলে ফ্যানা তোলে,স্বাধীন নাকি ঘরের স্বজন।
মানুষ কখনো স্বাধীন হয়?স্বাধীন’তো হয় আকাশ-
স্বাধীনতা বহন করে দক্ষিণ কোনের বাতাস।
তবুও আমরা স্বাধীন ভাবি নিজের মত করে
স্বাধীনতা ছিনিয়ে নেই পাশের জনকে মেরে।
স্বাধীন দেশে সবাই স্বাধীন,কিন্তু স্বাধীন আছে ক’জন?
স্বাধীনতা মানে পতাকা!স্বাধীনতা তো সীমারেখায়
মানুষ কখনো স্বাধীন হয় না,স্বাধীন শুধুই আকাশ বাতাস
স্বাধীনতা থাকে অনুভবে স্বাধীনতা নয় চোখের দেখায়।
Weekly Chalonbeel Barta chalonbeelbarta.com