তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
তাড়াশে উপজেলা প্রশাসনের উদ্দ্যোগে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও মহান বিজয় দিবসে স্থানীয় বীর মুক্তিযোদ্ধাদের সম্বধর্না দেয়া হয়েছে।
গতকাল বৃহস্পতিবার উপজেলা পরিষদের মিলায়তনে তাড়াশ ইউএনও মেজবাউল করিমের সভাপতিত্বে ওই সম্বর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এতে অন্যানের মধ্যে বক্তব্য দেন, সহকারী কমিশনার (ভুমি ) লায়লা জান্নাতুল ফেরদ্দৌস, তাড়াশ উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুস সামাদ খন্দকার, সাধারণ সম্পাদক সঞ্জিত কর্মকার, সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল হক, ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন খাঁন, নারী ভাইস চেয়ারম্যান মর্জিনা ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আরশেদুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান মিঞা, বীর মুক্তিযোদ্ধা সাঈদুর রহসান সাজু , বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক প্রমুখ । পরে মুক্তিযোদ্ধাদের ফুল ও ক্রেষ্ট দিয়ে সন্মননা জানানো হয়।
চলনবিল বার্তা chalonbeelbarta.com