গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি.
গুরুদাসপুরের খুবজীপুর ইউনিয়নের পিপলা গ্রামের ১০টি ঘর আগুনে পুড়ে ভস্মীভূত হয়েছে। সোমবার ভোর রাতে গোয়ালঘরে রাখা কয়েল থেকে ওই অগ্নিপাতের সূত্রপাত ঘটেছে বলে নিশ্চিত করেছেন উপজেলা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. শহিদুল ইসলাম।
ক্ষতিগ্রস্তরা হলেন, বশির প্রামানিক (৩টি ঘর), সামছুল ইসলাম (৩টি ঘর), ইসমাইল হোসেন (২টি ঘর), আছমত আলী (১টি ঘর) ও জামাল হোসেন (১টি ঘর)। অগ্নিকা-ের সময় দুটি গরু ও দুটি ছাগল দগ্ধ হয়েছে। সব মিলিয়ে প্রায় ১০লক্ষ টাকার ক্ষতি সাধন হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা।
স্থানীয় খুবজীপুর ইউপি চেয়ারম্যান ঘটনাস্থল পরিদর্শন করে নগদ টাকা ও কম্বল প্রদান করেছেন।
Weekly Chalonbeel Barta chalonbeelbarta.com