জাগো নারী

Spread the love
[আন্তির্জাতিক নারী  নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে ]

মোঃ আবুল কালাম আজাদ

জাগো, জেগে ওঠো নারী

এখনই সময়।

ডাকিছে ভবিষ্যত

অপেক্ষায় আগামী

আর নয় প্রতিবাদ

করতে হবে প্রতিরোধ।

এগিয়ে চলো , শ্লোগান দাও

আমরাও পিছিয়ে নাই

হারানোর আর ভ্য়  নাই

জাগাও –

যারা ঘুমিয়ে এখনও ,।

পুর্ব দিগন্তে উঠিছে সূর্য

বাজাও তূর্য্য , বাজাও দামামা

কাঁধে মেলাও কাঁধ

পায়ে পায়ে চালাও জোড়ছে কদম

সময় নাই পিছু হটার।

আর কতকাল রইবে পড়ে?

চালাও গাঁইতি, হাতুরি-শাবল কোদাল

কোমরে  বাঁধো কাপড় ।

উচ্চ শীরে দাও হুঙ্কার

কথায় কথায় খবেনা মার।

চিতকার করে জানাও ওদের

নারীরাও পারে গড়তে দেশ

জেগেছে নারী, জেগেছে জয়িতা

নির্যাতনের দিন হয়েছ শেষ।

জাগো নারী , জাগো , জাগো

হাঁকিছে দেশ , হাঁকিছে বিশ্ব।

অদম্য সাহসে এগিয়ে চলো

যবনিকা হবে নিপিড়নের দৃশ্য।

নারীরাই পারে

মায়া মমতা আর ভালোবাসা দিয়ে

সুন্দর পৃথিবী গড়তে।

নয়তো  নারীরা ঘরের শোপিচ

নয় শুধু গৃহিনী

নয় ভোগের সম্ভার।

নারী কন্যা , নারী জননী

নারীই এখন অভিভাবক,

এগিয়ে চলিছে বিশ্ব

নারীরাও দিচ্ছে নেতৃত্ব।।

## আবুল কালাম আজাদ, সভাপতি, চলনবিল প্রেসক্লাব, গুরুদাসপুর নাটোর, ৯/১২/২১

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD