
আবুল কালাম আজাদ।। গুরুদাসপুর (নাটোর) থেকে : বাসর ঘরে যাওয়ার আগেই পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে নববিবাহিত এক যুবক। শনিবার (২৭ নভেম্বর) সন্ধায় নাটোরের গুরুদাসপুর উপজেলার চাপিলা ইউনিয়নের মকিমপুর এলাকায় এই ঘটনাটি ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, ২০১৪ সালের একটি মামলায় ওয়ারেন্ট ভুক্ত আসামি ছিলেন মকিমপুর এলাকার আবু বক্কর সিদ্দিকের ছেলে মাসুম বিল্লাহ্। দীর্ঘদিন যাবত পালিয়ে ছিলেন তিনি। অবশেষে ২৭ নভেম্বর বিয়ে সম্পন্ন হওয়ার পরে চলছিলো বাসর ঘরের প্রস্তুতি। কিন্তু বেরসিক পুলিশ আসামি মাসুম বিল্লাহ্কে গ্রেপ্তার করার কারণে তার বাসর ঘর করা হয়নি।
এ বিষয়ে গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল মতিন জানান, নারায়নগঞ্জ জেলার একটি দ্রুত বিচার আইনে ওয়ারেন্টভুক্ত আসামি ছিলেন মাসুম বিল্লাহ্। দীর্ঘদিন পালিয়ে ছিলেন তিনি। শনিবার সন্ধায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। রোববার সকালে তাকে নাটোর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
|
|
Weekly Chalonbeel Barta chalonbeelbarta.com