এম ডি হাফিজুর রহমানঃ সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানাধীন উধুনিয়া ইউনিয়ন এর বেলাই গ্রামের মোঃ শাহ আমল মিয়ার ছেলে আমিনুর ইসলাম আকাশ। বয়স তার মাত্র ১৩ বছরের ঘরে পা দিয়েছে। স্বপ্ন দেখছে সাকিব ও মাশরাফির মতো খেলোয়াড় হবার।ষষ্ঠ শ্রেনীর ছাত্র আমিনুর। প্রাইমারি স্কুল এর তৃতীয় শ্রেণী থেকে ক্রিকেটের প্রেমে পরে আমিনুর। তাকে কেউ যদি জিজ্ঞেস করে বড় হয়ে কি হবি? সোজাসাপ্টা বলে দেয় ক্রিকেটার হবো। তাছাড়া স্কুল ও পাড়া মহল্লার খেলায় আমিনুর সবার থেকেই আলাদা। তার খেলায় রয়েছে একজন ভালো ক্রিকেটারের সুপ্ত প্রতিভা।
আমিনুর ক্রিকেটার হবে মনস্থির করে ফেলেছে। এটা তার নেশা, ভালোবাসা ও পেশা হিসেবে বাছাই করেছে। তাই এ বিষয়ে সে পড়ালেখা করতে চায়। ভর্তি হতে চায় বিকেএসপিতে। সেখান থেকে হাতে-কলমে শিক্ষা নিয়ে বড় মাপের ক্রিকেটার হওয়ার স্বপ্ন দেখছে আমিনুর ইসলাম আকাশ।সে তার বাবা-মা, ভাই, বন্ধ-বান্ধুবীদের কাছে বলে বেড়ায়, দেখিস আমি একদিন সিরাজগঞ্জের অহংকার হবো। ভালো ক্রিকেটার হবো। আমি যখন মাইক্রো নিয়ে আসবো তখন তোরা আমাকে দেখতে ভিড় জমাবি আর আমার সাথে সেলফি নিবি।তবে আমিনুর ইসলাম আকাশ এর ভয় ও করে। কারণ সে এক দরিদ্র পরিবারের ছেলে। তার বাবা কি তাকে ক্রিকেটার বানাতে পারবে। সে কি তার স্বপ্ন পূরণ করে দিতে পারবে। সে এটাও ভেবে নিয়েছে যে, যদি তার বাবা মা ক্রিকেটার বানাতে না পাড়ে তবে সে প্রধানমন্ত্রী বরাবর আবেদন করবে। তবুও আমিনুর ইসলাম আকাশ ক্রিকেটার হতে চায়।
Weekly Chalonbeel Barta chalonbeelbarta.com