সিংড়ার  গ্রামে অগ্নিকান্ডে ২ বাড়ি পুরে ছাই

Spread the love
সিংড়া(নাটোর)সংবাদদাতা :
নাটোরের সিংড়ায় অগ্নিকান্ডে ২ বাড়ি পুরে ছাই হয়ে গেছে। উপজেলার ২ নং ডাহিয়া ইউনিয়নের বড় আদিমপুর গ্রামে রাত সাড়ে ১১ টায় এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্থ ওই ২ পরিবার হলেন বড় আদিমপুর গ্রামের মহসিনের ছেলে আব্দুল মমিন এবং মৃত কছের উদ্দিনের মেয়ে ফারহানা খাতুন। স্থানীয় সুত্রে জানা যায়, শনিবার দিবাগত রাত সাড়ে ১১টায় বৈদ্যুতিক র্শটসার্কিট থেকে প্রথমে আগুনের সুত্রপাত ঘটে পরে  বসত বাড়িতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে গ্রামবাসীরা এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রন আনে। প্রায় ২ঘন্টা ব্যাপী এই অগ্নি কান্ডে হতদরিদ্র ভুক্ত ওই ২ পরিবারের ঘরের টিন সহ সংসারের আসবাবপত্র সব পুরে ছাই হয়ে যায়। এতে প্রায় দুই লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে স্থানীয়রা জানায়।
রবিবার সকালে ক্ষতিগ্রস্থ পরিবারকে দেখতে যান ৫ নং ওর্য়াডের ইউপি সদস্য মোঃ কামাল হোসেন ও ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক বুলবুল হোসেন রুবেল।। এসময় ইউপি সদস্য কামাল হোসেন ব্যক্তিগত তহবিল থেকে নগদ টাকা ক্ষতিগ্রস্থ পরিবারের হাতে তুলে দেন এবং  সরকারী সহযোগিতার জন্য আশ্বাস দেন।
Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD