আবুল কালাম আজাদ:
নাটোরের গুরুদাসপুর উপজেলার খুবজীপুর ইউনিয়নের চরবিলসা চর বিলসা গ্রামের মৃত বরাত সরদারের ছেলে বুদ্দুস সরদারের (৫৫) বাড়িতে অভিযান চালিয়ে ২টি বড় গাঁজার গাছ জব্দ করেছে গুরুদাসপুর থানা পুলিশ। রবিবার (৭ নভেম্বর) দুপুর ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এস.আই. আকতারুজ্জামান গাঁজার গাছ দুটি জব্দ করেন।স্থানীয়রা জানান, বুদ্দুস সরদার বাড়ির সাথের বাঁশ বাগানের আড়ালে ২টি গাঁজার গাছ রোপন করেন। বিষয়টি এলাকার সকলেই অবগত থাকলেও ভয়ে বলতে পারেনাই। । বুদ্দুসের বাড়িতে মানুষের যাতায়ত নেই বললেই চলে। তার পরিবারের সাথে এলাকার মানুষের ভালো সম্পর্ক নেই বলেও জানান অনেকে।
গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল মতিন গাঁজার গাছ উদ্ধারের তথ্য নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে বুদ্দুস সরদারের বাড়ির আঙিনায় চাষ করা ২টি গাঁজা গাছ উদ্ধার করা হয়েছে। বুদ্দুসকে না পাওয়ায় তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। এ ঘটনায় বুদ্দুস সরদারকে আসামি করে থানায় মামলা হয়েছে।।
চলনবিল বার্তা chalonbeelbarta.com