গুরুদাসপুরে শ্যামাপূজা ও দীপাবলি উৎসব

Spread the love

গুরুদাসপুর প্রতিনিধি:
নাটোরের গুরুদাসপুরে আলোক সজ্জা ও আতশবাজির মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে সারারাত শ্যামাপূজা ও দীপাবলি অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে উপজেলার কালাকান্দর কেন্দ্রীয় মহাশ্মশানে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। বৃহস্পতিবার দুপুর ২টা থেকে গীতাপাঠ ও পদাবলী কীর্ত্তন শেষেরাত ৭টা থেকে ১২টা পর্যš Íশ্যামা ও বাউল সঙ্গীত পরিবেশন করা হয়। এরপর রাতভর চলে শ্যামা মায়ের পূজা।
সনাতন ধর্মাবলম্বীদে অংশগ্রহনে দীপাবলী উৎসব মিলন মেলায় পরিনত হয়। এসময় স্থানীয় উপজেলা চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন, পৌর মেয়র মো. শাহনেওয়াজ আলী ও থানার ওসি মো. আব্দুল মতিন দীপাবলী উৎসব পরিদর্শন করেন।
মহাশ্মশানের সভাপতি অসীম কুমার পাল বলেন, অমাবস্যার রাতে ঘরে ঘরে এবং মহাশ্মশানে জ্বালানো হয় প্রদীপ। পৌরাণিক উপাখ্যান মতে, প্রদীপ প্রজ্জ্বলিত করে রাতকে দিনের মতো করে রাখার কারন হলো- শ্রী রামচন্দ্র তার ভাই লক্ষন ও পতœী সীতাকে নিয়ে এ পথ দিয়ে অযোধ্যা নগরীতে ফিরবেন। এজন্য অমাবস্যার এই তিথিতে আমরা দীপাবলি বাদিওয়ালি উৎসব পালন করি।

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD