রফিকুল ইসলাম রনি :
ধর্ষনের অভিযোগে থানায় হয়েছে মামলা দায়ের। সেই ঘটনায় সংবাদ প্রকাশ করায় সাংবাদিকের নামে হয়েছে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা। এটা সাংবাদিকদের স্বাধীন মত প্রকাশকে বাধাগ্রস্থ। সংবাদ লেখার কারনে সাংবাদিকদের উপর একের পর এক ঘটছে হামলা, মামলা,মারপিটে আহত করার ঘটনা।
এমনি আরেক ঘটনা ঘটলো পাবনার ভাঙ্গুড়ায় । ধর্ষণের অভিযোগে থানায় মামলা দায়েরের ঘটনায় সংবাদ প্রকাশ করার অপরাধে ৪ সাংবাদিকের বিরুদ্ধে দায়ের করা হয়েছে ভিজিটাল নিরাপত্তা আইনে মামলা। এ ঘটনায় “চলনবিলের আলো” পরিবারের পক্ষ থেকে তীব্র নিন্দা-প্রতিবাদ জানাচ্ছি। এবং ৪ সাংবাদিকের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানাই। একইসাথে দুই ধর্ষক আব্দুল আলীম ও দুলুকে দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমুলক শাস্তির দাবি করছি।
চলনবিল বার্তা chalonbeelbarta.com