Saturday , 25 July 2026
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্যসেবা
  • শিক্ষাঙ্গন
  • ফিচার
  • ধর্ম
  • অপরাধ-আদালত
  • নারী ও শিশু
  • বিজ্ঞান-প্রযুক্তি
  • মিডিয়া

চলনবিল বার্তাচলনবিল বার্তা chalonbeelbarta.com

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • অর্থনীতি
  • চলনবিল
    • উল্লাপাড়া
    • গুরুদাসপুর
    • চাটমোহর
    • তাড়াশ
    • ফরিদপুর
    • বড়াইগ্রাম
    • ভাঙ্গুড়া
    • রায়গঞ্জ
    • শাহজাদপুর
    • সিংড়া
  • সারাদেশ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • খুলনা বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বিনোদন
  • বিজ্ঞান-প্রযুক্তি
  • স্বাস্থ্যসেবা
  • লাইফস্টাইল
  • অন্যান্য
    • ভ্রমণ
    • প্রবাস
    • বিশেষ খবর
    • ফিচার
    • শিক্ষাঙ্গন
    • মিডিয়া
    • নারী ও শিশু
    • অপরাধ-আদালত
    • ইতিহাস ও ঐতিহ্য
    • ধর্ম
    • ভিডিও সংবাদ
    • ছবিতে সংবাদ

শীতের প্রস্তুতি: খেয়াল রাখবেন যেসব বিষয়ে

October 29, 2021 637 Views

Spread the love

মোঃ মুন্না হুসাইন তাড়াশ :

দিনে গরম থাকলেও শেষ রাতের দিকে শীত তার উপস্থিতি জানান দিয়ে যাচ্ছে। প্রকৃতিতে একটু একটু করে বইতে শুরু করেছে পরিবর্তনের হাওয়া। ঝরা পাতার দিন শুরু হলো বলে! শীতের সৌন্দর্য, পিঠাপুলি যতই মধুর মনে হোক না কেন এটি আমাদের সঙ্গে কিছু নিষ্ঠুর আচরণও করে থাকে। ত্বকের সমস্যা থেকে শুরু করে নানা ধরনের অসুখ বেঁধে যাওয়ার ভয় থাকে।শীত আসার আগেই শীত মোকাবিলার প্রস্তুতি নিতে হয়। কারণ শীতের দিনগুলো বছরের অন্যান্য সময়ের মতো নয়। এসময় শীতের পোশাক, কাঁথা-কম্বল থেকে শুরু করে ত্বকের পরিচর্যার উপাদান- দরকার পড়ে অনেককিছুর। প্রস্তুতি ঠিকঠাকভাবে নিতে পারলে শীতেও সুস্থ ও সুন্দর থাকা কঠিন কিছু নয়। জেনে নিন শীতের আগে কোন প্রস্তুতিগুলো নিয়ে রাখবেন-

প্রসাধনী সামগ্রী কিনে রাখুন

শীত আসার আগেই তার প্রভাব পড়তে শুরু করে আমাদের ত্বকে। চামড়ার উপরিভাগ ফেটে যায়, ফাটে ঠোঁটও। এসময় ত্বকে রুক্ষভাব দেখা দেয়। তাই ত্বক ভালো রাখতে শীতের আগে বিভিন্ন প্রসাধনী সামগ্রী কিনে রাখা দরকার। ময়েশ্চারাইজিং ক্রিম, স্নো, পেট্রোলিয়াম জেলি, অলিভ অয়েল, বডি লোশন, লিপজেল, গ্লিসারিন, গোলাপজল ইত্যাদি কিনে হাতের কাছে রাখুন।

শীতের পোশাক

শীতের প্রস্তুতির একটি বড় অংশ হলো শীতের পোশাক পরিষ্কার করা। কারণ সারা বছর ব্যবহার না করার কারণে তাতে নানা ধরনের জীবাণু জন্ম নিতে পারে। তাই শীত শেষে গুছিয়ে রাখার সময় ধুয়ে পরিষ্কার করে রাখলেও শীতের শুরুতে আরেকবার ধুয়ে নিন। যেহেতু শীতের শুরু কদিন পরেই তাই এখনই তুলে রাখা শীতের পোশাক ধুয়ে পরিষ্কার করে রাখুন। প্রয়োজন হলে শীতের পোশাক যেমন সোয়েটার, কার্ডিগান, জ্যাকেট, স্যুট, প্যান্ট, মাফলার, মোজা, কানটুপি ইত্যাদি কিনে রাখুন।

অসুখ থাকুক দূরে

শীত এলে তার হাত ধরে আসে নানা অসুখ। এসময় ঠান্ডাজনিত জ্বর, নাক দিয়ে পানি পড়া, সর্দি-কাশি দেখা দিতে পারে। এসব অসুখ থেকে দূরে থাকার জন্য নিতে হবে প্রস্তুতি। এসম তরল ও গরম জাতীয় খাবার বেশি খাবেন। প্রতিদিন চা, হালকা গরম পানি, আদা, লেবু, মধু ইত্যাদি রাখবেন খাবারের তালিকায়। প্রতিদিন সকালে খালি পেটে হালকা গরম পানির সঙ্গে এক চা চামচ মধু ও এককোয়া রসুন মিশিয়ে খেলেও উপকার পাবেন। এসময় ঠান্ডা পানিতে গোসল করলেও ঠান্ডাজনিত নানা অসুখ দেখা দিতে পারে। তাই গোসলের পানি হালকা গরম থাকাই ভালো।

ঘর পরিষ্কার

শীতের সময় ধুলোবালির পরিমাণ অনেকটা বেড়ে যায়। এসময় শুষ্ক আবহাওয়া এর বড় কারণ। এই ধুলোবালির কারণে বাড়িঘর অপরিষ্কার হতে সময় লাগে না। শুধু তাই নয়, ধুলোবালির মাধ্যমে জীবাণু ছড়িয়ে দেখা দিতে পারে অসুখও। তাই এসময় বাড়িঘর পরিষ্কার রাখাও সমান জরুরি। ধুলোবালি পরিষ্কারের জন্য ভ্যাকুয়াম ক্লিনার ব্যবহার করতে পারেন। জানালা ও দরজায় ভারী পর্দা লাগাতে পারেন তাতে ঘরে ধুলোবালি কম প্রবেশ করবে। বাড়ির মেঝে, আসবাব, কার্পেট সব নিয়মিত পরিষ্কার করুন।

আরও কিছু টুকিটাকি

নতুন করে যদি কম্বল, কাঁথা, লেপ, তোষক, জাজিম, বালিশ, চাদর ইত্যাদি কেনার দরকার পড়ে তবে এখনই কিনে ফেলুন। সেইসঙ্গে অনেকের গরম পানির জন্য গিজার প্রয়োজন হতে পারে, মেঝেতে বিছানোর জন্য ম্যাট কিংবা কার্পেট দরকার হতে পারে। গরম পানি রাখার জন্য ফ্লাস্ক, পানি গরম করার জন্য ওয়াটার হিটার, ইলেক্ট্রিক কেটলির দরকার হলে কিনে নিন।

Please follow and like us:
fb-share-icon
Tweet
Pin Share
2021-10-29
khabor

Related Articles

রায়গঞ্জে আব্দুর রহমান হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার দাবিতে বিক্ষোভ

July 24, 2026

সিংড়ায় জামতলী-রাণীরহাট ১০ কি.মি. সড়ক প্রশস্ত ও শক্তিশালীকরণ কাজের উদ্বোধন

July 24, 2026

গুরুদাসপুরে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

July 24, 2026

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

ফেসবুকে আমরা

পুরাতন সংবাদ

সর্বশেষ সংবাদ

  • রায়গঞ্জে আব্দুর রহমান হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার দাবিতে বিক্ষোভ
  • সিংড়ায় জামতলী-রাণীরহাট ১০ কি.মি. সড়ক প্রশস্ত ও শক্তিশালীকরণ কাজের উদ্বোধন
  • গুরুদাসপুরে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
  • সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী চলনবিলে দৃষ্টি নন্দন  শাপলা ফুলের সমারোহ
  •  মাগুড়া বিনোদ ইউনিয়ন গঠনে তরুণ নেতৃত্বের প্রত্যাশা 
  •  সিরাজগঞ্জ জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের এি-বার্ষিক নির্বাচনে  সাধারণ সম্পাদক হিসেবে লড়ছেন  এম এ  ওয়াহাব
  • ভাঙ্গুড়ার নিষিদ্ধ আ. লীগ নেতা সাবেক এমপিপুত্র রাসেল সহযোগীসহ গ্রেপ্তার ‎
  • গুরুদাসপুর পৌরসভায় অর্ধ কোটি টাকার পানির বিল বকেয়া
  • ভাঙ্গুড়ায় আবারোও মোবাইল কোর্টে দুই লক্ষ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারী জাল ধ্বংস
  • সিরাজগঞ্জ পৌর কর্মচারী ইউনিয়নের নব-নির্বাচিতদের  শপথ গ্রহণ অনুষ্ঠিত 

ক্যাটাগরী

  • Breaking News
  • Slider
  • Uncategorized
  • অন্যান্য
    • ইতিহাস ও ঐতিহ্য
    • ধর্ম
    • ফিচার
    • মিডিয়া
    • লাইফস্টাইল
    • শিক্ষাঙ্গন
    • স্বাস্থ্যসেবা
  • অপরাধ-আদালত
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • চলনবিল
    • উল্লাপাড়া
    • গুরুদাসপুর
    • চাটমোহর
    • তাড়াশ
    • ফরিদপুর
    • বড়াইগ্রাম
    • ভাঙ্গুড়া
    • রায়গঞ্জ
    • শাহজাদপুর
    • সিংড়া
  • ছবিতে সংবাদ
  • জাতীয়
  • নারী ও শিশু
  • প্রবাস
  • বিজ্ঞান-প্রযুক্তি
  • বিনোদন
  • বিশেষ খবর
  • ভিডিও সংবাদ
  • ভ্রমণ
  • রাজনীতি
  • লীড নিউজ
  • সম্পাদকীয়
  • সারাদেশ
    • খুলনা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • ঢাকা বিভাগ
    • বরিশাল বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
    • রংপুর বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • সিলেট বিভাগ

ছবিতে সংবাদ

সম্পাদক মন্ডলীর সভাপতি


এম. রহমত উল্লাহ

প্রকাশক ও সম্পাদক


আবদুর রাজ্জাক রাজু

সম্পাদক ও গ্রাফিক্স

নির্বাহী সম্পাদক: গোলাম মোস্তফা
ব্যবস্থাপনা সম্পাদক: এস.এম সনজু কাদের
গ্রাফিক্স: মো: মনিরুল ইসলাম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

পরিবর্তন, তাড়াশ, সিরাজগঞ্জ। তাড়াশ থেকে প্রকাশিত । ফোন: ০৭৫২৮-৫৬২৮৩ মোবাইল: ০১৭১৬-১৮৭৩৯২, ০১৭৭৪-৯৫৯৩৫৩ ইমেইল: chalonbeelbarta@gmail.com

Web Design, Development & Hosted by ALLITBD.COM

Website Design, Developed & Hosted by ALL IT BD