গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি.
নাটোরের গুরুদাসপুরে ভুলক্রমে রয়েল এর পরিবর্তে ডার্বি সিগারেট দেওয়ায় ষাটোর্ধ বৃদ্ধকে মারধর করায় বৃহস্পতিবার দুপুরে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাত সোয়া ১১টার দিকে গুরুদাসপুর বাজারের দরিদ্র চা দোকানি রাইকিশোর কর্মকারের (৬৫) কাছে প্রতিবেশি নারায়ন চন্দ্র সরকারের ছেলে তুফান চন্দ্র (২৩) ও তার দুইবন্ধু সিগারেট কিনেন। ভুলবশত দোকানি রয়েল সিগারেট না দিয়ে ডার্বি দেন। এতে ক্ষিপ্ত হয়ে তুফান ও তার বন্ধুরা বৃদ্ধকে গালিগালাজ ও মারধর করেন। এসময় প্রতিবেশীরা আহত বৃদ্ধকে উদ্ধার করে স্থানীয় ডাক্তারের কাছে চিকিৎসার জন্য নিয়ে যান। গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল মতিন বলেন, এব্যাপারে থানায় জিডি দায়ের হয়েছে। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
Weekly Chalonbeel Barta chalonbeelbarta.com