গুরুদাসপুর প্রতিনিধি:নাটোরের গুরুদাসপুরে “ধর্ম যার যার, রাষ্ট্র সবার” স্লোগানকে সামনে রেখে উপজেলা প্রশাসনের উদ্যোগে জনপ্রতিনিধি, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক ও সকল ধর্মের প্রতিনিধিদের নিয়ে সম্প্রীতি সমাবেশ ও র্যালী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৩টায় উপজেলা চত্বর থেকে বের হয়ে র্যালীটি রোকেয়ার মোড়, গুরুদাসপুর বাজার ও শাপলা চত্বরসহ বিভিন্ন গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিন করে।
র্যালীতে জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক সরকার এমদাদুল হক, উপজেলা চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তমাল হোসেন, ওসি মো. আব্দুল মতিন, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. আলাল শেখ ও মহিলা ভাইস চেয়ারম্যান রোকসানা আক্তার, এসিল্যান্ড মো. আবু রাসেল, আওয়ামীলীগ নেতা আরিফুল ইসলাম বিপ্লব, রেজাউল করিম সবুজ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ গ্রহন করেন। বিভিন œপ্লাকার্ড, ব্যানার, ফেস্টুন সম্বলিত র্যালীতে সম্প্রীতির সংগীত পরিবেশন করা হয়।
Weekly Chalonbeel Barta chalonbeelbarta.com