আবুল কালাম আজাদ
দিনের শেষ রাত
রাত পোহালেই দেখা মেলে
পুব আকাশে সূর্যের আলো
ছড়িয়ে দেয় চারিদিকে
জেগে ওঠে ধরিত্রী
নতুন জীবনের স্বরুপে।
সরে যায় রাতের আঁধার
মুখরিত হয় প্রানের কোলাহলে
মুয়াজ্জিনের সুমধুর আযান ধ্বনিতে
মুসল্লিরা ছুটে মসজিদ পানে
রাখাল গরু লয়ে যায় মাঠে
বধুরা কলসি কাঁখে
জল আনতে ছুটে চলে নদির ঘাটে
পাখির কিচির মিচির শব্দে
শিশুরা বিছানা ছাড়ে নিদ্রা তাড়িয়ে।
# আবুল কালাম আজাদ, গুরুদাসদপুর, নাটোর, ০১৭২৪ ০৮৪৯৭৩ , ৬/১০/২১ #
Weekly Chalonbeel Barta chalonbeelbarta.com