স.ম.আব্দুস সাত্তার, রায়গঞ্জ,সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের রায়গঞ্জের বাংলাদেশ ফিজিশিয়ান সোসাইটি ১৫৬তম ডাক্তার খানা উদ্বোধন করা হয়েছে। গত শুক্রবার বেলা ১১টায় চান্দাইকোনা এন এস ভবনে এ উপলক্ষ্যে উদ্বোধনী সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সাংবাদিক আলী হায়দার আব্বাসী। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও চান্দাইকোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল হান্নান খান। বক্তব্য রাখেন ডাঃ রাজর্ষি কিশোর রায়, ডাঃ মোঃ লুৎফুল হক পাভেল অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন রায়গঞ্জ প্রেসক্লাবের সভাপতি টি এম কামরুজ্জামান লাবু, সাধারণ সম্পাদক কে এম রফিকুল ইসলাম, সাংবাদিক আতিক মাহমুদ আকাশ, এইচ এম মোনায়েম খান,রিপোটার্স ইউনিটির সভাপতি সুব্রত কুমার ঘোষ তাপস, মোঃ আশরাফ আলী, মোঃ গোলাম মোস্তফা, স.ম আব্দুস সাত্তার,মোঃ হযরত আলী আব্বাসী প্রমুখ। অনুষ্ঠানের শুরুতেই লাল ফিতা কেটে বাংলাদেশ ফিজিশিয়ান সোসাইটি ১৫৬তম ডাক্তার খানা শুভ উদ্বোধন করা হয়।
চলনবিল বার্তা chalonbeelbarta.com