গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি.
নাটোরের গুরুদাসপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালন উপলক্ষে মঙ্গলবার দুপুর ১২টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে “তথ্য আমার অধিকার, জানা আছে কি সবার” এই স্লোগানকে সামনে রেখে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার মো. তমাল হোসেনের সভাপতিত্বে তথ্য অধিকার বিষয়ে বিশদ পর্যালোচনা করে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. আলাল শেখ ও রোখসানা আকতার, সহকারী কমিশনার (ভূমি) মো. আবু রাসেল, প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. গোলাম মোস্তফা, সহকারী প্রোগ্রামার (তথ্য ও প্রযুক্তি) মো. শাহীনুর রহমান, চলনবিল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আলী আককাছ প্রমুখ।
চলনবিল বার্তা chalonbeelbarta.com