আব্দুল কুদ্দুস তালুকদার – অগ্রণী ব্যাংক লিমিটেড, নিমগাছি শাখার উদ্দ্যোগে গত সোমবার সকাল দশটায় কৃষি ঋন বিতরন করা হয় ব্যাংকের নিজস্ব অফিসে। এ উপলক্ষ্যে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন শাখার ম্যানেজার মোহাম্মদ আলী জিন্নাহ্। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জোনাল অফিসের এজিএম রতন কুমার সরকার। বিশেষ অতিথি হিসাবে আরও উপস্থিত ছিলেন সাংবাদিক রুহুল আমিন বকুল, নিমগাছি হাইস্কুলের সিনিয়র টিচার ইউনুস রবিন প্রমূখ। ঋন বিতরন কার্যক্রম পরিচালনা করেন ব্যাংক কর্মকর্তা জহুরুল ইসলাম।। ব্যাংক সূত্রে জানা যায়, ঐদিন ১৫ জন কৃষকের মাঝে ২০ লাখ টাকা ঋন প্রদান করা হয়। প্রধান অতিথি জানান, সিরাজগঞ্জ জেলায় অগ্রণী ব্যাংক লিঃ এর ১০ টি শাখা থেকে এধরনের ঋন বিতরন করা হচ্ছে।
Exif_JPEG_420
চলনবিল বার্তা chalonbeelbarta.com