আবুল কালাম আজাদ: নাটোরের গুরুদাসপুরে প্রায় ৩৫ লাখ টাকার ৩ হাজার ৫০০ কেজি কারেন্ট জাল জব্দ করা হয়েছে।মঙ্গলবার সন্ধ্যায় গুরুদাসপুর পৌরশহরের চাঁচকৈড় বাজারে নাটোর র্যব-৫ এর একটি দল অভিযান পরিচালনা করে প্রায় ৭ লাখ মিটার কারেন্ট জালসহ দুই জন অসাধু ব্যবসায়ীকে আটক করেন। যার মূল্য প্রায় ৩৫ লাখ টাকা।পরে আটক ব্যবসায়ী আব্দুর রউফ সওদাগর ও মো.শাহীনকে ভ্রাম্যমান আদালত বসিয়ে এক বছরের কারাদন্ড প্রদান করেন সহকারি কমিশনার (ভূমি) মো. আবু রাসেল। আসামীদের বাড়ি চাঁচকৈড় এলাকায়।
জানা যায়, চাঁচকৈড় বাজারে অবৈধভাবে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে দীর্ঘদিন যাবত নিষিদ্ধ কারেন্ট জাল বিক্রি করে আসছিলেন রউফ ও শাহীন। র্যাব-৫ নাটোর ক্যাম্পের সহযোগিতায় একটি গোডাউন থেকে জালগুলো উদ্ধার করা হয়। পরে জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। #
Weekly Chalonbeel Barta chalonbeelbarta.com