শ্লোগান হবে শুধু বঙ্গবন্ধুর নামে-শ্লোগান হবে শেখ হাসিনার নামে-অধ্যাপক ডাঃ আব্দুল আজিজ

Spread the love

স.ম আব্দুস ছাত্তার রায়গঞ্জ, সিরাজগঞ্জ : শ্লোগান হবে শুধু বঙ্গবন্ধুর নামে-শ্লোগান হবে শেখ হাসিনার নামে। আমরা জাতীয় সংসদ সদস্যরা শুধু প্রধানমন্ত্রীর শেখ হাসিনার প্রতিনিধি হিসাবে কাজ করছি। গতকাল শনিবার বেলা ১ টায় ধানগড়া ইউনিয়ন পরিষদ চত্ত্বরে ধানগড়া ইউনিয়ন আওয়ামীলীগের পরিচিত সভায় একথা বলেন অনুষ্ঠানের প্রধান অতিথি স্থানীয় এমপি অধ্যাপক ডাঃ আব্দুল আজিজ। ধানগড়া ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ শেখ মজিবর রহমানের সভাপতিত্বে ও ধানগড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান মীর ওবায়দুল ইসলাম মাসুমের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব আব্দুল হান্নান খান, রায়গঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল হাদি আলমাজি জিন্নাহ, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ হৃদয়। প্রধান অতিথি আরও বলেন আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে দল যাকে নির্বাচন করবে আমরা সকলেই তার প্রতি আস্থা ও বিশ্বাস রেখে নৌকা প্রতিকের পক্ষে কাজ করব। সভাই অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি সাইদুল ইসলাম চাঁন, সাবেক ক্রীড়া বিষয়ক সম্পাদক ও সাবেক ধানগড়া ইউপি চেয়ারম্যান ফিরোজ উদ্দিন খান, ইটভাটা মালিক সমিতির সভাপতি মোঃ গোলাম হোসেন শোভন সরকার, উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক মাস্টার প্রমূখ। শেষে ধানগড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি প্রয়াত নেতা গাজী আব্দুল হামিদের আত্মার প্রতি শান্তি কামনা করে দোয়া করা হয়।

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD