বিশেষ প্রতিনিধি :
সিরাজগঞ্জের তাড়াশে রঘুনিলী মঙ্গলবাড়ীয়া উচ্চ বিদ্যালয়ের আটজন শিক্ষকের বেতন ভাতা বন্ধ রাখা হয়েছে দুমাস ধরে। শনিবার থেকে বেতন ভাতার দাবিতে কর্ম বিরতি শুরু করেছেন । বেতন না পাওয়া পর্যন্ত এ কর্মসূচি চালিয়ে যাবেন তারা। এদিকে দীর্ঘদিন বিদ্যালয় বন্ধ থাকার পর শিক্ষকদের কর্ম বিরতিতে রীতিমতো দুশ্চিচিন্তায় পড়ে গেছেন বিশেষ করে ২০২১ ও ২০২২ শিক্ষাবর্ষের এসএসসি পরিক্ষার্থীরা।
রঘুনিলী মঙ্গলবাড়ীয়া উচ্চ বিদ্যালয়ের ভুক্তভোগী শিক্ষক মুজিবুর রহমান, শ্রী গোবিন্দ কুমার সরকার, মনোয়ার হোসেন, শফিকুল ইসলাম, আব্দুল করিম, দিলিপ কুমার ভৌমিক, রেজাউল করিম ও মাসুদ রানা বলেন, রঘুনিলী মঙ্গলবাড়ীয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউজ্জামান নান্নুর বিদ্যালয়ের অর্থ আত্মসাত, সেচ্ছাচারিতা ও স্বজনপ্রীতির প্রতিবাদ করায় তাদের বেতন ভাতা আগেও পাঁচবার বন্ধ রাখা হয়েছিল।
রঘুনিলী মঙ্গলবাড়ীয়া উচ্চ বিদ্যালয়ের ছাত্রী আম্বিয়া খাতুন, ফারিহা খাতুন ও ছাত্র মনিরুল ইসলাম, আব্দুর রউফ, জিহাদ হাসান বলেন, শিক্ষকদের কর্ম বিরতির প্রথম দিনেই পাঠদান ব্যাহত হয়েছে। এভাবে চলতে থাকলে পড়ালেখায় ব্যাপক নেতিবাচক প্রভাব পড়বে।সরেজমিনে দেখা যায়, ভুক্তভোগী শিক্ষকেরা পাঠদান বাদ রেখে অলস বসে আছেন। রঘুনিলী মঙ্গলবাড়ীয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষ রবিউজ্জামান নান্নু বলেন, বিদ্যালয় পরিচালনা কমিটির সিদ্ধান্ত মোতাবেক আটজন শিক্ষকের বেতন ভাতা বন্ধ রাখা হয়েছে। এ প্রসঙ্গে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফকির জাকির হোসেন বলেন, শিক্ষকদের কর্ম বিরতি অনাকাঙ্খিত। প্রয়োজনে তারা শিক্ষা দপ্তরের উর্দ্ধতনের হস্তক্ষেপ চাইতে পারেন।
চলনবিল বার্তা chalonbeelbarta.com