স্টাফ রিপোর্টার t সিরাজগঞ্জের তাড়াশে সাপ্তাহিক চলনবিল বার্তা পত্রিকার প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে উপজেলা পাবলিক লাইব্রেরী হলরুমে অনুষ্ঠিত প্রতিনিধি সম্মেলনের সভাপতি ছিলেন পত্রিকাটির সম্পাদক মন্ডলীর সভাপতি এম রহমত উল্লাহ। প্রধান অতিথির বক্তৃতা করেন দৈনিক প্রথম আলো পত্রিকার সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি আরিফুল গনি লিমন।
এ সময় উপস্থিত ছিলেন সাপ্তাহিক চলনবিল বার্তার প্রকাশক ও সম্পাদক আব্দুর রাজ্জাক রাজু, নির্বাহী সম্পাদক গোলাম মোস্তফা, মানবাধিকার কর্মী আব্দুল ওয়াহাব, কবি শুকুর মাহমুদ প্রমূখ।
Weekly Chalonbeel Barta chalonbeelbarta.com