আবুল কালাম আজাদ
আমি জাগরনের গান গাই
আমি উন্নয়নের ধারায় চলি
আমি সত্যের সন্ধান করি
নিপিড়িত নির্যাতীত মানুষের মিছিলে
প্রতিবাদের শ্লোগান দেই।
আমি অন্যায়ের বিরুদ্ধে
দুর্নীতিকে আমি করি ঘৃনা,
দুর্নীতিবাজদের পাছায় মারি লাথি
ওরা দেশ আর জাতির শত্রু
ওরা দেশদ্রোহী কুলাঙ্গার
ওদের ঝেটিয়ে তাড়াতে হবে দেশ থেকে।
আমি মানুষের গান গাই
আমি মানবতার জন্য লড়ি
আমি স্বাধিকার কথা বলি
আমি দেশকে ভালোবাসি
আমি দেশের মানুষকে ভালোবাসি।
আমি মুক্তিসেনা
আমি দেশপ্রেমিক
আমি মানবতার ঝান্ডা
আমার রক্তের বিনিময়ে
লক্ষ মা-বোনের ইজ্জতের দামে
ছিনিয়ে এনেছি স্বাধীনতা
এনেছি মানচিত্র
এনেছি লালসবুজের পতাকা।
চলনবিল বার্তা chalonbeelbarta.com