গুরুদাসপুরে উপস্থিতির হার সাড়ে ৭৮ শতাংশ

Spread the love

স্কুল খুইলাছে ,  হেই হেই———

আবুল কালাম আজাদ : বৈশ্বিক মহামারি কোভিড-১৯ এর সংক্রমন প্রতিরোধে দীর্ঘ দেড় বছর দেশব্যাপী সকল শিক্ষা প্রতষ্ঠান বন্ধ থাকার পর সংক্রমনের হার  কমে আসায়  আজ ১২ সেপ্টেম্বর সকল জল্পনা কল্পনা পায়ে দলে দেশব্যাপী  শিক্ষা প্রতিষ্ঠন খুলে দেওয়ায় শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে পুনর্মিলনের উতসবে  আবারো মুখরিত হয়ে উঠলো। বেজে উঠলো চির চেনা ঘন্টার ঢং ঢং  ঢং আওয়াজ। শিক্ষা  ও স্বাস্থ্য দপ্তরের নির্দেশনা মোতাবেক নাটোরের গুরুদাসপুর উপজেলা শিক্ষা অফিস ও প্রশাসনের মনিটরিংয়ে দেড় বছরের জড়াজীর্ন  বিদ্যালয়ের শ্রেনি কক্ষ ও ক্যাম্পাস ধোয়ামোছা ও স্বাস্থ্যসম্মত ভাবে পাঠদানের উপযোগী করে প্রস্তত করা হয়।

১৮ মাস বন্ধের পর আজ রবিবার দেখা যায় সকাল ৮ টা থেকেই প্রাইমারির শিক্ষার্থীরা বিদ্যালয়ে গিয়ে বন্ধুদের সাথে উতসবে মেতে উঠেছে। শিক্ষকরা তাদের প্রানপ্রিয় সন্তানতুল্য শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করে স্বাস্থ্যবিধি মেনে ফুল দিয়ে বরণ করে নেন। খোঁজ খবর নেন তাদের পরিবারের। শ্রেনি কক্ষে গিয়ে  করোনাভাইরাস সংক্রমন প্রতিরোধে সচেতনতামুলক আলোচনা করেন।উপজেলা প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা অফিস থেকে জানা যায়, উপজেলায়  ৫ টি কলেজে  শিক্ষার্থী ৯ হাজার ২২৯ জন, ৮ টি কারিগরি স্কুল এন্ড কলেজে শিক্ষার্থী ১হাজার ৭৪৯ জন, ১৬ টি মাদ্রাসায় শিক্ষার্হী  ২হাজার ৩৭৬ জন,১৬ টি স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসায় শিক্ষার্থী ৩ হাজার, ৩১ টি মাধ্যমিক বিদ্যালয়ে শক্ষার্থী ১৫ হাজার ৭৪২ জন  ৯০ টি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থী ২৬ হাজার ৭৪২ জন এবং ৩০ টি কেজি স্কুলে শিক্ষার্থী  ৫ হাজারসহ  প্রায় ৭০ হাজার।উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার খ,ম, জাহাংগীর হোসেন জানান , কোভিড-১৯ বিষয়ক জাতীয় কারিগরি কমিটির পরামর্শ ছিল ৮০ শতাংশ সিক্ষক-কর্মচারিকে টকা দিতে হবে। সে ক্ষেত্রে  গুরুদাসপুরের ৯০ টি প্রাথমিক বিদ্যালয়ের সাড়ে ৫ শত শিক্ষক-কর্মচারির  শতভাগ টিকা  নিয়েছেন।প্রাথমিক শিক্ষা অফিসার আরো জানান, প্রথম দিনে ৯০ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক হাজিরা ছিল শতভাগ। শিক্ষার্থী  উপস্থিত ছিল -৩ য় শ্রেনি ৭৭ দশমিক ৩৮ শতাংশ এবং ৫ম শ্রেনি ৭৯ দশমিক ২৭ শতাংশ। গড়ে উপস্থিতির হার ৭৮ দশমিক ৩২ শতাংশ। শতভাগ বিদ্যালয়েই স্বাস্থ্যবিধি মেনে পাঠদান শুরু হয়েছে। সকল বিদ্যালয়ের শিক্ষক- শিক্ষার্থীদের  স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে কঠোর মনিটরিং করা হয়েছ।এব্যপারে মাধ্যমিক শিক্ষা অফিসে যোগাযোগ করলে সঠিক কোন  তথ্য জানাতে পারেননাই।

 

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD