মোঃ শাহ আলম: আসন্ন ইউঃ পিঃ নির্বাচনে সিরাজগঞ্জ তাড়াশের ৮নং দেশীগ্রাম গুড়পিপুল ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসাবে অত্র ইউনিয়নের হ্যাভিওয়েট প্রার্থীদের পিছনে ফেলে, যিনি জনগনের হৃদয় স্পন্দনে স্থান করে নিয়েছেন, তিনি হচ্ছেন দেশীগ্রাম ইউনিয়ন আওয়ামীলীগের জনপ্রিয় সভাপতি জ্ঞানেন্দ্র নাথ বসাক। তিনি তার নির্বাচনী এলাকার প্রত্যেক পাড়ায়, মহল্লায়, ডোর টু ডোর- তৃণমূলের ভোটারবৃন্দের কাছে যাচ্ছেন, উঠান বৈঠক করছেন, মত বিনিময় করে চলেছেন। এতে জনগণের ব্যাপক সাড়া পাচ্ছেন। তিনি অশে^র মত ছুটে চলেন তার নির্বাচনী এলাকার এ প্রান্ত থেকে ও প্রান্তে। জ্ঞানেন তার প্রচারনায় বলেন, আমি একজন গরিব ঘরের ছেলে, গরিব মানুষের কষ্ট আমি বুঝি। আপনারা ইতোপূর্বে অনেক সুনামধন্য চেয়ারম্যানগণের কার্যক্রম দেখে এসেছেন। এবার গরিব চেয়ারম্যান প্রার্থী হিসেবে আমাকে নির্বাচিত করলে আমি এক বছরে আমার নির্বাচনী ওয়াদা পালন করতে পারব ইনশাল্লাহ। আর যদি না পারি তবে ক্ষমতা আপনাদের হাতেই। হাইব্রিডমুক্ত আওয়ামীলীগ গঠনে জ্ঞানেনকে দরকার। এই প্রত্যাশা ইউনিয়নবাসির। জ্ঞানেন্দ্রনাথ বসাক ইতোপূর্বে দলের গুরুত্বপূর্ণ পদে সফলভাবে দায়িত্ব পালন করে এসেছেন, যেমন: সাবেক সভাপতি, দেশীগ্রাম ইউনিয়ন ছাত্রলীগ;সাবেক সদস্য. তাড়াশ উপজেল আওয়ামীলীগ;সাবেক সাধারণ সম্পাদক, দেশীগ্রাম ইউনিয়ন আওয়ামীলীগও বর্তমান সভাপতি দেশীগ্রাম ইউনিয়ন আওয়ামীলীগ। জ্ঞানেন্দ্র নাথ বসাক নৌকার নমিনেশন পাবেন বলে অত্র ইউনিয়ন বাসির প্রত্যাশা। ভালোর সাথে আলোর পথে, নৌকাকে সুরক্ষা রাখতে জ্ঞানেনকে দরকার। জ্ঞানেন নৌকার টিকিট পেলে তাকে কেউ ঠেকাতে পারবে না। বিপুল ভোটে জয় লাভ করে চেয়ারম্যান নির্বাচিত হবেন। এমনটাই প্রত্যাশা অত্র ইউনিয়ন ভোটারবৃন্দের।
চলনবিল বার্তা chalonbeelbarta.com