চেয়ারম্যান প্রার্থী মোঃ মিজানুর রহমান মিনহাজ সাধারণ সম্পাদক গোপালপুর ইউনিয়ন যুবলীগ
রিপোর্টার, নাটোর থেকে:
বাংলার মাটিতে খাঁটি আওয়ামীলীগ যারা তারা কোনদিনই দলের সাথে বেঈমানি করতে পারেনা, দলের বিরুদ্ধে কুৎসা রটাতে পারেনা ৷ যারা দলের নাম ভাঙ্গিয়ে সন্ত্রাসী, চাঁদাবাজি করার চেষ্টা করবে তাদেরকে ছাড় দেবেনা দলের প্রকৃত নেতাকর্মীরা। জননেত্রী শেখ হাসিনা মাদক ও দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষনা করে শতভাগ সফল হয়েছেন ৷ নাটোরের বড়াইগ্রাম উপজেলার তৃণমূল থেকে রাজনীতি করে গড়ে উঠা আওয়ামীলীগের তুখোড় রাজনীতিবিদ ও গোপালপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক চেয়ারম্যান প্রার্থী মোঃ মিজানুর রহমান মিনহাজ বৃহঃস্পতিবার বিকেলে উপজেলার গড়মাটি বাজারে স্থানীয় যুবকদের নিয়ে একটি আলোচনা সভায় তিনি এ কথাগুলো বলেন।
বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানসহ তার পরিবারের সকল শহীদদের আত্মার শান্তি কামনা করে ক্ষুদ্র পরিসরে বক্তব্যে এসব কথা বলেন তিনি। আগামী গোপালপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে একজন বলিষ্ঠ প্রার্থী হিসেবে এলাকার সবাই তাকে মনোনীত করবেন, দল তাকে মনোনয়ন দেবেন এ প্রত্যাশা ব্যক্ত করে তিনি সবার কাছে দোয়াও চেয়েছেন
সভা চলাকালীন সেখানে অনেক লোকসমাগম ঘটে, পরিশেষে তিনি বার বার জানান দিতে থাকেন বড়াইগ্রামের মাটি আওয়ামীলীগের ঘাঁটি।
গোপালপুর ইউনিয়নের মাটি আওয়ামী লীগের ঘাঁটি
Weekly Chalonbeel Barta chalonbeelbarta.com