সাব্বির আহম্মেদ: সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির ৪২ সদস্য বিশিষ্ট নয়া কমিটি গঠন করা হয়েছে।
গত শনিবার বিকালে তাড়াশ ইসলামিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ের সভা কক্ষে প্রধান শিক্ষক আব্দুস সালামের সভাপতিত্বে কমিটি গঠন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচণা সভায় উপজেলার ৩৫ টি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষক সহ শতাধিক শিক্ষক অংশ গ্রহন করেন।
এতে সর্বম্মতিক্রমে তাড়াশ ইসলামিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সালামকে সভাপতি ও ধাপ-ওয়াশিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর মোহাম্মাদকে সাধারণ সম্পাদক করে ৪২ সদস্য বিশিষ্ট দ্বি-বার্ষিক কমিটি গঠন করা হয়।
তাড়াশ,সিরাজগঞ্জ।
০৫.০৯.২০২১
Weekly Chalonbeel Barta chalonbeelbarta.com