লুৎফর রহমান:
সিরাজগঞ্জের তাড়াশে এক প্রবাসীর তালাকপ্রাপ্ত স্ত্রীর রহস্যজনক মৃত্যু হয়েছে। শুক্রবার গভীর রাতে তাড়াশ পৌর এলাকার জাহাঙ্গীরগাতী গ্রামে প্রবাস ফেরত স্বামীর বাড়িতে এ মৃত্যুর ঘটনা ঘটে। রোজিনা খাতুন নাজিম উদ্দিনের তালাকপ্রাপ্ত স্ত্রী ও তাড়াশ দক্ষিনপাড়ার মৃত মোসলেম উদ্দিনের মেয়ে। তাড়াশ থানা পুলিশ সকালে গৃহবধুর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ শেখ ফজিলাতুন্নেছা মুজিব ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল মর্গে পাঠিয়েছে।বিষয়টি তাড়াশ থানার ওসি মো. ফজলে আশিক নিশ্চিত করেছেন।গৃহবধুর ভাই শহিদুল ইসলাম জানান, বছর দুয়েক আগে তাদের বোন রোজিনা খাতুনের সাথে জাহাঙ্গীরগাতী গ্রামের নাজিম উদ্দিনের সাথে ডিভোর্স হয়। এসময় তাদের ঘরে প্রতিবন্ধী একটি কন্যা সন্তান থাকায় উভয় পরিবারের লোকজনের মাধ্যেমে নাজিম উদ্দিনের নিকট থেকে দেন মহর ও প্রতিবন্ধী সন্তানের লালন পালনের জন্য ৫ লাখ টাকা প্রদানের মাধ্যমে বিষয়টি সুরাহা হয়।
পরে গত বৃহস্পতিবার রোজিনার তালাকপ্রাপ্ত ঐ স্বামী রোজিনার সহিত আবার সংসার করার ইচ্ছা ব্যক্ত করে তার বাড়িতে আসার জন্য বলেন। স্বামীর কথায় রাজী হয়ে রোজিনা বাড়ীতে ফিরে যায়। স্বামী নাজিম উদ্দিন তালাকের সময় দেয়া ৫ লাখ টাকা ফেরত দিলে তাকে নিয়ে সংসার করা হবে মর্মে স্ত্রী রোজিনা খাতুনকে শর্ত দেয়। তখন স্ত্রী রোজিনা খাতুন উক্ত টাকা ফেরত দিতে অস্বীকার করে। বিষয়টি নিয়ে তাদের মধ্যে আবার দন্দ্ব শুরু হয়পরবর্তীতে শুক্রবার রাতে রোজিনার ঝুলন্ত মরদেহ নাজিমের বাড়িতে পাওয়া যায়। রোজিনার ভাইদের দাবী তাদের বোনকে টাকার জন্য পরিকল্পিতভাবে হত্যা করে লাশ ঝুলিয়ে রাখা হয়েছে।এ প্রসঙ্গে তাড়াশ থানার ওসি ফজলে আশিক জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারন জানা যাবে।
Weekly Chalonbeel Barta chalonbeelbarta.com