তাড়াশ বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

Spread the love

এম এ মাজিদ,তাড়াশ থেকে :
১লা সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জের তাড়াশ পৌর বিএনপির আয়োজনে আলোচনা সভা কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেলে পৌর বিএনপির আয়োজনে হাইস্কুল গেট এলাকায় পৌর বিএনপির অস্থায়ী কার্যালয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।পৌর বিএনপির আহবায়ক তপন কুমার গোস্বামীর সভাপতিত্বে ও সদস্য সচিব আব্দুল বারিক খন্দকারের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক অধ্যাপক আব্দুল হাকিম, পৌর বিএনপির যুগ্ন আহবায়ক আবুল হোসেন, হাফিজুর রহমান, বিএনপি নেতা প্রভাষক রায়হান আলী,উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক ফরহাদ হোসেন মাষ্টার,সাইদুর রহমান মাষ্টার, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক নজরুল ইসলাম, যুবদল নেতা আব্দুল লতিফ, আবুল কালাম, উপজেলা ছাত্র দলের সদস্য সচিব শাহাদৎ হোসেন খন্দকার, পৌর ছাত্র দলের সদস্য সচিব হিরা প্রমূখ।

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD