বিশেষ প্রতিনিধি
সিরাজগঞ্জের তাড়াশে (২৬ আগষ্ট) বৃহস্পতিবার রাতে রানীহাট আঞ্চলিক সড়কে মটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পা হারানো তুষার (২১) রবিবার দিবাগত রাত দেড়টার দিকে ঢাকা পঙ্গু হাসপাতালে মারা গেছে। সে উপজেলার বারুহাস ইউনিয়নের বিনসাড়া গ্রামের আব্দুস সালাম ওরফে ভুট্টোর ছেলে।
নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, তুষারের মটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে ধোপাগাড়ী বাজার এলাকায় তাল গাছের সাথে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই তার একটি পা বিচ্ছিন্ন হয়ে যায়। এরপর সে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। #
Weekly Chalonbeel Barta chalonbeelbarta.com