সিংড়ায় কৃষককে গাছে বেঁধে মারধরের ঘটনায় ইউপি সদস্য আটক 

Spread the love
সিংড়া (নাটোর) সংবাদদাতা :
নাটোরের সিংড়ায় দুই কৃষককে গাছে বেঁধে মারধরের ঘটনায় ইউপি সদস্য মকলেছ আলীকে আটক করেছে সিংড়া থানা পুলিশ। রবিবার রাতে তার বাড়িথেকে আটক করা হয়। এর আগে নির্যাতিত কৃষক শাহাদত হোসেনের ছেলে মেজর আলী ইউপিসদস্য মকলেছ আলীর বিরুদ্ধে সিংড়া থানায় মামলা দায়ের করেন। বর্তমানে কৃষক শাহাদতহোসেন ও বেলায়েত হোসেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। মকলেছ আলী ইটালিইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। উল্লেখ্য, রবিবার সকালে শালমারা-বাঁশবাড়িয়া মাঠে বাঁশবাড়িয়া গ্রামের কৃষক শাহাদত ও বেলায়েতের গরু ইউপি সদস্যের আমন ধানের জমিতে প্রবেশ করে। এসময় ইউপি সদস্য ও তাঁর লোকজন ১১টি গরু বেঁধে রাখে।  খবর পেয়ে ঘটনাস্থলে ঐ দুই কৃষক উপস্থিত হলে  ইউপি সদস্য মকলেছ আলী কৃষক বেলায়েতকে গাছের সাথে বেঁধে রাখে এবং অপর কৃষক শাহাদতকে লাঠি দিয়ে বেধরক পেটায়। পরে খবর পেয়ে পুলিশ তাকে আটক করে।
সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নূর-এ-আলম সিদ্দিকী বলেন, নির্যাতিত কৃষকের পরিবারের করা মামলায় ইউপি সদস্যকে আটক করে আদালতে পাঠানো হয়েছে।
Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD