রায়গঞ্জে গ্রেনেড হামলায় শহীদের স্বরণে দোয়া মাহফিল

Spread the love

স ম আব্দুস সাত্ত্রা রায়গঞ্জ ( সিরাজগঞ্জ) :সিরাজগঞ্জের রায়গঞ্জে গ্রেনেড হামলায় নিহত সকল শহীদের স্বরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে এ উপলক্ষ্যে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ আব্দুল হাদি আলমাজি জিন্নাহ ও সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ হৃদয়ের সঞ্চলনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন রায়গঞ্জ-তাড়াশের সংসদ সদস্য অধ্যাপক ডাঃ আব্দুল আজিজ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব আব্দুল হান্নান খান, সাবেক উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি গাজী রেজাউল করিম তালুকদার, সাইদুল ইসলাম চাঁন, সাবেক সাধারণ সম্পাদক খোন্দকার শরিফুল আলম, সাবেক যুগ্ম সম্পাদক ফেরদৌস আলম তালেব, শেখ শহিদুল ইসলাম, পৌর মেয়র মোঃ আব্দুল্লাহ আল-পাঠান, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আব্দুল হালিম খান দুলাল, সাবেক সাংগঠনিক সম্পাদক টি.এম শফিকুল ইসলাম ঝন্টু, সাবেক ক্রীড়া বিষয়ক সম্পাদক ফিরোজ উদ্দিন খান, ব্রহ্মগাছা ইউনিয়নের চেয়ারম্যান গোলাম ছরওয়ার লিটন, ধানগড়া ইউনিয়নের চেয়ারম্যান মীর ওবায়দুল ইসলাম মাসুম, ভিপি ফেরদৌস সরকার শামীম, স্বেচ্ছা সেবকলীগের সভাপতি ইলিয়াস হোসাইন, সাধারণ সম্পাদক আল-আমিন সরকার প্রমূখ। এরপর বিশেষ দোয়া পরিচালনা করেন মুফতি আব্দুল্লাহ। এছাড়া আওয়ামীলীগের সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD