সিংড়া (নাটোর) সংবাদদাতা :
নাটোরের সিংড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আব্দুর রাজ্জাক (৪৫) নামে এক মুরগি খামারির মৃত্যু হয়েছে। শনিবার (২১ আগষ্ট) সকাল ছয়টার দিকে উপজেলার ডাহিয়া ইউনিয়নের পিপুলশন দাঁড়ি পাড়া গ্রামে এই দূর্ঘটনা ঘটে। নিহত আব্দুর রাজ্জাক ঐ গ্রামের মৃত তমেজ উদ্দিনের ছেলে।
এলাকাবাসী জানায়, শনিবার সকাল ছয়টার দিকে খামারি আব্দুর রাজ্জাক তার মুরগির খামারে ফ্যানের লাইন দিতে যায়। এসময় অসাবধানতাবশত তার হাত খোলা বৈদ্যুতিক তারে জড়িয়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।সিংড়া থানার ওসি নূর-এ-আলম সিদ্দিকী জানান, ঘটনাটি মাত্র শুনলাম, খোঁজখবর নিচ্ছি।
Weekly Chalonbeel Barta chalonbeelbarta.com