তাড়াশ প্রতিনিধি: সিরাজগঞ্জের তাড়াশে জাতীয় শোক দিবস উপলক্ষে ক্লিন এন্ড গ্রিন এবং গরিব ফাউন্ডেশনের আয়োজনে এবং ইস্টার্ন ব্যাংক লিমিেিটডের অর্থায়নে খাদ্যদ্রব্য বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসুচি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে তাড়াশ মহিলা ডিগ্রী কলেজ চত্বরে ওই কর্মসুচি অনুষ্ঠিত হয়। অধ্যক্ষ মো. জাফর ইকবালের সভাপতিত্বে ওই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, এ্যাডভোকেট নূরুল ইসলাম। অন্যান্যদের বক্তব্য রাখেন, উপাধ্যক্ষ শাহাদৎ হোসেন, প্রভাষক এনামুল হক পিন্টু, সাব্বির আহম্মেদ, ক্লিন এন্ড গ্রিন এবং গরিব ফাউন্ডেশনের তাড়াশ উপজেলা সমন্বয়ক প্রভাষক সারোয়ার হোসেন প্রমুখ। অনুষ্ঠানে অর্ধশতাধিক দরিদ্র ছাত্রী অভিভাবক, প্রতিবন্ধি, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে খাদ্যদ্রব্য, ফলজ ও বনজ বৃক্ষ বিতরণ করা হয়। পরে ওই ফাউন্ডেশনের উদ্যোগে তাড়াশ মহিলা ডিগ্রী কলেজ চত্বরে শতাধিক বৃক্ষরোপণ করা হয়।
Weekly Chalonbeel Barta chalonbeelbarta.com