স ম আব্দুস সাত্তার রায়গঞ্জ (সিরাজগঞ্জ) : সিরাজগঞ্জের রায়গঞ্জের ফুলজোড় নদী থেকে অজ্ঞাতনামা অর্ধ গলিত লাশ উদ্ধার করেছেন রায়গঞ্জ থানা পুলিশ। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪ টায় উপজেলার ফুলজোড় নদীর তেলিজনা নামক স্থানে ওই লাশ ভাসতে দেখে এলাকাবাসী। পরে স্থানীয়রা থানা পুলিশ কে খবর দিলে থানা পুলিশ ঘটনাস্থল থেকে অজ্ঞাতনামা অর্ধ গলিত লাশ উদ্ধার করে মর্গে প্রেরন করেন। রায়গঞ্জ থানার ওসি মো: শহিদুল ইসলাম জানান নদী থেকে অর্ধ গলিত অজ্ঞাতনামা পুরুষ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিরাজগঞ্জ মর্গে প্রেরন করা হয়েছে।
চলনবিল বার্তা chalonbeelbarta.com