চলনবিল ইস্যুতে ভার্চ্যুয়াল সভা

Spread the love

স্টাফ রিপোর্টারঃ চলনবিলের বর্তমান অবস্থা ও করণীয় শীর্ষক এক ভার্চ্যুয়াল আলোচনা সভা গত ১২ আগষ্ট বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়। এতে সভাপতির ভাষন দান করেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন(বাপা) এর সহ সভাপতি ডা. আব্দুল মতিন। বাপার নির্বাহী সদস্য শরীফ জামিল সভাটি সঞ্চালন করেন। বিষয়ভিত্তিক কীনোট পেপার উপস্থাপন করেন বড়াল রক্ষা আন্দোলন এর সচিব মিজানুর রহমান। সভার শিরোনামের আলোকে সুপারিশ তুলে ধরে বক্তব্য রাখেন নাটোরের আফজাল হোসেন, গুরুদাসপুরের অধ্যাপক আতাহার হোসেন, সাংবাদিক আবুল কালাম আজাদ, পাবনার আবদুর রব, চাটমোহরের জাহাঙ্গীর হোসেন, সিংড়ার মোল্লা এমরান রানা, তাড়াশের আবদুর রাজ্জাক রাজ ুসহ আরো অনেকে। সভায় তিন বছর মেয়াদী একটি কর্মপরিকল্পনা পেশ করা হয়।

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD