গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি.
নাটোরের গুরুদাসপুর উপজেলার বেড়গঙ্গারামপুর গ্রামের মালয়েশিয়া প্রবাসী শরিফুল ইসলামের টাকা ও স্বর্ণালঙ্কার নিয়ে তার স্ত্রী রুমি বেগম ও শ^শুর আফজাল হোসেন উধাও হয়েছে। এ ঘটনায় বুধবার দুপুরে প্রবাসীর বড় ভাই এন্তাজ আলী গুরুদাসপুর থানায় তাদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন।
জানা যায়, ২ বছর আগে একই গ্রামের রুমির (২৭) সাথে শরিফুলের (৩৬) বিয়ে হয়। বিয়ের পর থেকে রুমি বেগম নগদ ২ লাখ টাকা ও ১ লাখ টাকা মূল্যের স্বর্ণালঙ্কার নিয়েছেন। এরপর রুমি ও তার বাবাকে খুঁজে পাওয়া যাচ্ছেনা। যোগাযোগও বিচ্ছিন্ন করেছেন রুমি।প্রবাশী শরিফুল ইসলাম মুঠোফোনে জানান, তার স্ত্রী রুমি টাকা ও স্বর্ণালঙ্কার নিয়ে তার সাথে প্রতারণা করেছে। মুঠোফোন বন্ধ রেখায় তার কোনো হদিস পাচ্ছিনা।
স্থানীয় ইউপি সদস্য হিটলার আলী জানান, রুমি কোথায় গেছে কেউ বলতে পারছেনা। তবে গুঞ্জন শোনা যাচ্ছে অনত্র বিয়ে করে গা ঢাকা দিয়েছে রুমি।গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ মো. আব্দুর রাজ্জাক জানান, অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
Weekly Chalonbeel Barta chalonbeelbarta.com