গোলাম মোস্তফা
সিরাজগঞ্জের তাড়াশে আমন চাষের জন্য আবহাওয়া অনুকূলে রয়েছে। ফলে চাষাবাদ নিয়ে ব্যস্ত কৃষকরা। দেশীগ্রাম ইউনিয়নের গুড়পিপুল গ্রামের কৃষক নজরুল ইসলাম বলেন, আমন চাষের জন্য তেমন সেচের প্রয়োজন হচ্ছেনা। বৃষ্টির পানিতেই চাষাবাদ সম্পূর্ণ হয়ে যাচ্ছে। আবহাওয়া অনূকূলে থাকলে ভালো ফলন পাওয়া যাবে।
গত বৃহস্পতিবার সরেজমিনে দেখা গেছে, তালম ইউনিয়নের গুল্টা গ্রাম এলাকা, দেশীগ্রাম ইউনিয়নের গুড়পিপুল গ্রাম এলাকা, বড় মাঝদক্ষিনা গ্রাম এলাকা ও বারুহাস ইউনিয়নের বদিনাথপুর গ্রাম এলাকার বিস্তীর্ণ মাঠে মাঠে জমিতে আমন ধানের চারা রোপন করছেন কৃষি শ্রমিকরা।
উপজেলা কৃষি কর্মকর্তা লুৎফুননাহার লুনা বলেন, ১১ হাজার হেক্টর জমিতে আমন ধান চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
Weekly Chalonbeel Barta chalonbeelbarta.com