নিমগাছী বাজারে এমপি আজিজের খাবার বিতরণ

Spread the love

স ম আব্দুস সাত্তার রায়গঞ্জ (সিরাজগঞ্জ) থেকে: সিরাজগঞ্জের রায়গঞ্জে নিমগাছী বাজারে রায়গঞ্জ-তাড়াশ আসনের এমপি আজিজের পক্ষ থেকে করোনো কালীন সময়ে রান্না করা খাবার ৩শ মানুষের মাঝে বিতরণ করেছেন। শনিবার বেলা ১২ টায় উপজেলার সোনাখাড়া ইউনিয়নের নিমগাছী বাজারের সিএনজি গ্যারেজ চত্বরে করোনো কালীন সময় গরীব অসহায় ও শ্রমজীবি মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন এমপি আজিজের ভাই এ্যাড: নুরুল ইসলাম নুরু, সোনাখাড়া ইউনিয়ন আ:লীগের সভাপতি ও সোনাখাড়া ইউপি চেয়ারম্যান আবুহেনা মোস্তফা কামাল রিপন, সাধারন সম্পাদক রোকনুজ্জামান রোকন, উপজেলা আ: লীগের সাবেক যুগ্ন সম্পাদক ফেরদৌস আলম তালেব, সাবেক বন ও পরিবেশ সম্পাদক আব্দুল মজিদ তালুকদার, সাবেক সদস্য আব্দুস সাত্তার দুলাল, স ম আব্দুস সাত্তার, তাড়াশ উপজেলার জাতীয় চার নেতা পরিষদের সাধারন সম্পাদক সিরাজ সরকার ও সোনাখাড়া ইউনিয়ন আ:লীগের সহ-সভাপতি সরোয়ার হোসেন সহ অন্যরা। #

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD