আবুল কালাম আজাদ: নাটোরের বাগাতিপাড়া উপজেলায় করোনার ভ্যাকসিন কার্যক্রম না করেই বরাদ্দকৃত অর্থ উত্তোলন করে আত্মসাতের অভিযোগ উঠেছে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. রতন কুমার সাহার বিরুদ্ধে।উপজেলার পাঁচটি ইউনিয়নের ১৫টি ওয়ার্ডের জন্য গত ৩১ মার্চে স্বাস্থ্য অধি দপ্তর করোনার ভ্যাকসিন কার্যক্রম পরিচালনায় প্রশিক্ষন ও অপারেশনাল খরচের জন্য ১৭ লাখ ৪৯ হাজার টাকা বরাদ্দ দোয়া হয়। বরাদ্দকৃত টাকায় উপজেলার প্রতিটি ইউনিয়নে মোট ১২ টি টিমে টিকাদানকারী হিসেবে প্রশিক্ষন শেষে ২৪ জন কাজ করবেন। প্রতি টিমে ৪ জন করে মোট ৪৮ জন স্বেচ্ছাসেবি থাকবেন। সংশ্লিষ্ট টিকাদানকারী ও স্বেচ্ছাসেবীদের আপ্যায়ন, ডিষ্ট্রিবিউট পয়েন্ট পর্যন্ত ভ্যাকসিন ও লজিষ্টিক পরিবহন , ভিজিট, সুরক্ষা সামগ্রি, অনিয়মিত শ্রমিকদের খরচ এবং অংশগ্রহনকারীদের সম্মা নী ভাতা বাবদ খরচ নির্ধারন করা হয়।
স্বাস্থ্য বিভাগ বরাদ্দের অর্থ পাঠালেও ভ্যাকসিনের অভাবে উপজেলার ইউনিয়ন পর্যায়ে কোথাও প্রশিক্ষন ও টিকাদান কার্যক্রম বাস্তবায়ন হয়নাই ।শুধুমাত্র জেলা থেকে বাগাতিপাড়া উপজেলা পর্যায়ে ভ্যাকসিন আনা নেওয়া বাবদ কিছু খরচ হলেও মোট বরাদ্দের বড় অংশ স্বাস্থ্য বিভাগে ফেরত না দিয়ে ভূয়া ভাউচার তৈরী করে সমস্ত টাকা উত্তোলন করে আত্মসাত করেছেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ রতন কুমার সাহা। এ ব্যপারে স্বাস্থ্য কর্মকর্তা রতন কুমার বলেন- ‘আমি স্বাস্থ্য বিভাগের নিয়ম মেনে সব কাজ সম্পন্ন করেই বিল-ভাউচার করেছি। আমার বিরুদ্ধে কেউ কোন অভিযোগ দিতে পারেনাই। দয়ারামপুর ইউনিয়নের চেয়ারম্যান মাহবুবুর রহমান বলেন-আমার ইউনিয়নে কোন করোনা ভ্যাকসিন প্রয়োগ বা প্রশিক্ষনের কার্যক্রম হয়নাই।
জানতে চাইলে লালপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ সাহাব উদ্দিন জানান- ভ্যাকসিনের অভাবে ওই সময়ে ইউনিয়ন পর্যায়ে প্রশিক্ষন ও টিকাদান না হওয়ায় বরাদ্দের একটা অংশ ফেরত পাঠিয়েছেন।সিভিল সার্জন ডাঃ মিজানুর রহমান জানান-ভ্যাক্সিনের অভাবে কার্যক্রম বাস্তবায়ন না হওয়ায় অন্যান্য উপজেলা থেকে বরদ্দের টাকা ফেরত পাঠানো হয়েছে তবে বাগাতিপাড়া উপজেলার টাকা ফেরত পাঠিয়েছে কি না তাতক্ষনিক তিন্ত নিশ্চিত করতে পারেননি।বাগাতিপাড়ার ইউএনও প্রিয়াংকা দেবী পাল বলেন-বরাদ্দের বিল উত্তোলন বিষয়ে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা তাঁকে কিছু জানাননি।তবে তাঁর দফতরে এমন এক টি অভিযোগ এসেছে । খুবই দ্রুত তদন্তপুর্বক প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
Weekly Chalonbeel Barta chalonbeelbarta.com