র‌্যাব-১২’র অভিযানে ফেন্সিডিলসহ ২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

Spread the love

প্রেস বিজ্ঞপ্তি

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী, জুয়ারি, মাদক ব্যবসায়ী, খুন, এবং অপহরণসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামী গ্রেফতারে র‌্যাব নিয়মিত অভিযান চালিয়ে আসছে।

এরই ধারাবাহিকতায় ২০/০৭/২০২১ তারিখ ভোর রাত ০৪.৩০ ঘটিকায় র‌্যাব-১২ এর স্পেশাল কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল সিরাজগঞ্জ জেলার সদর থানাধীন সিরাজগঞ্জ হইতে ঢাকা মহাসড়কের মুলিবাড়ী পুলিশ চেকপোষ্টের সামনে পাকা রাস্তার উপর এক মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। কাভার্ড ভ্যানে তল্লাশী চালিয়ে ১৪৫(একশত পঁয়তাল্লিশ) বোতল ভারতীয় তৈরী ফেন্সিডিল (মাদকদ্রব্য) সহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এসময় তাদের নিকট থেকে মাদক ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত নগদ ২০০০/- টাকা ও ০২ টি মোবাইল এবং কাভার্ড ভ্যান  জব্দ করা হয়।গ্রেফতারকৃত আসামী  ১। মোঃ রানা মন্ডল(৪৮), পিতা-মৃত কাদির মন্ডল, বাসা নং-২৯১/৩, রোড নং-১৯/২, সেকশন-১১, ব্লক-সি, মদিনা নগর, ডুইপ, ডাকঘর-মিরপুর-১২১৬, থানা-পল্লবী, ডিএমপি ঢাকা, ২। মোঃ সাজেদুল ইসলাম(৪০), পিতা- মোঃ গোলজার ব্যাপারী, সাং-ইউসুবপুর , থানা-সাদুল্ল্যাপুর, জেলা-গাইবান্ধা।প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, এই মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন যাবŤ আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে সিরাজগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিল গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) সারনীর ১৩(গ) ধারায় মামলা দায়ের করত উদ্ধারকৃত আলামতসহ তাদেরকে সিরাজগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD