কবি সাংবাদিক ডাঃ আমজাদ হোসেন
===========================
মনের পশুকে করো কোরবানী
বনের পশুকে করো জবাই,
এই নিয়ত যদি করগো মোমিন
তবেই পাবে পরিত্রাণ সবাই।
লোভ মোহ সব বিসর্জন দিয়ে
যাওগো মোমিন ঈদের মাঠে
ঈদুল আজহার সালাত পড়ে,
দুহাত তুলে কান্দো তবে।
নামাজ শেষে ফেরার পথে
মোমিন সবাই ধরো হাতে,
কর কোলাকুলি মোছহাবা
তবেই পাবে শান্তি তাতে।
বাড়িত ফিরতেই চালাও ছুরি
পছন্দেরই পশুর গলায়,
গোস্ত খাওয়া নয়গো তোমার,
রিপু তবে কোথায় পালায়।
নিজের জন্য যা নিবে তুমি
এতিমেরও দিবে তাই,
মহান প্রভুর সর্গ পেতে
আত্ব অহংকার ভূলে যাই।
ফ্রিজ কিনে গোস্ত রেখে
খাবে মোমিন ধীরে ধীরে,
এই যদি হয় মনের আশা
নরক তোমায় লইবে ঘিরে।
ইব্রাহিম যেমন করেছেন কুরবানী
নিজের প্রিয় ইসমাঈলরে,
আপনি তেমন করবেন কুরবানী
পশুরুপী আত্বারে।
চলনবিল বার্তা chalonbeelbarta.com