কবি সাংবাদিক ডাঃ আমজাদ হোসেন মিলন উল্লাপাড়া প্রতিনিধিঃ
বর্ষাকালে সেরা স্মৃতি দেখবে তবে আসো,
মাঝিমাল্লা বাইসালেরা বইঠা ধরে বস।
কে যাবেগো আগে তোমার কে যাবে পড়ে,
ঝাকেঁ মারো বইঠা টানো উঠিবে উপরে।
রঙ্গিন পোষাক পড়ে মাঝি মুখে জারি গান
হ্যাঙ্গা মেরে বইঠা টানো গানে গানে তাল।
দেখতে আসে পল্লি গাঁয়ের পল্লি জনগন,
সবার আগে উঠবে তবে পাবে উপঢৌকন।
সিরাজগঞ্জের যমুনায় হচ্ছে নৌকা বাইস,
চলো সাথী দেখে আসি বাইসালদের নাচ।
ঢোঁলের তালে বইঠা টানে মাঝিমাল্লার দল
একটু খানি এদিক সেদিক নৌকা হবে তল
সাবধানে মারো দার মাথামুণ্ডু ঝুকে,
ঢোলের তালে নাচো মাঝি হাল ধরোসুখে
চলনবিল বার্তা chalonbeelbarta.com