এম এ মাজিদ :সিরাজগঞ্জের চলনবিলের তাড়াশ উপজেলায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ১ বৃদ্ধের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে রোববার রাতে উপজেলার বিনসাড়া গ্রামে। বিষয়টি নিশ্চিত করেছেন বারুহাস ইউনিয়নের চেয়ারম্যান মো: মোক্তার হোসেন । করোনায় মারা যাওয়া খলিলুর রহমান মন্ডল (৭৮) ওই গ্রামের মৃত জয়নাল আবেদীন ওরফে জুলমত মন্ডলের ছেলে।
নিহতের বড় ছেলে মো: তোতা মন্ডল জানান, দুই সপ্তাহ আগে তার বাবা অসুস্থ্য হয়ে পড়ে । সেসময় তার করোনা পরীক্ষা করালে করোনা পজেটিভ আসে। তখন থেকেই তাকে বাড়িতে থেকেই চিকিৎসা দেওয়া হচ্ছিল। তিনি আরো জানান, রোববার সন্ধার পড় থেকে তার স্বাসকষ্ট বেড়ে যায় এবং রাত নয়টার দিকে তিনি মারা যান।এদিকে ইসলামিক ফাউন্ডেশনের উপজেলা কাফন-দাফন কমিটি স্বাস্থ্যবিধি মেনে সোমবার সকালে বিনসাড়া কেন্দ্রীয় কবরস্থানে করোনায় মারা যাওয়া খলিলুর রহমানকে দাফন কাজ সম্পন্ন করেন।
Weekly Chalonbeel Barta chalonbeelbarta.com