গুরুদাসপুরে র‌্যাবের অভিযানে ২ জন শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার

Spread the love

প্রেস বিজ্ঞপ্তি

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী, জুয়ারি, মাদক ব্যবসায়ী, খুন, এবং অপহরণসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামী গ্রেফতারে র‌্যাব নিয়মিত অভিযান চালিয়ে আসছে।

এরই ধারাবাহিকতায় ১৪/০৭/২০২১ তারিখ সকাল ১১.৩০ ঘটিকায় ‌র‌্যাব-১২ এর উপ-অধিনায়ক মেজর মোঃ মশিউর রহমান,পিএসসি এর নেতৃতে সদর কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল নাটোর জেলার গুরুদাসপুর থানাধীন ৬ নং বৃচাপিলা ইউনিয়নের চাপিলা গ্রামস্থ জনৈক মোঃ তাহের মোল্লা,পিতা মৃত আজিজুল মোল্লার বসত বাড়ির পশ্চিম পার্শ্বে পুকুরের পশ্চিম-উত্তর কোনায় বট গাছের নিচে এক মাদক বিরোধী অভিযান পরিচালনা  করে ১৬৯(একশত উনসত্তর) পিচ ইয়াবা ট্যাবলেট এবং ১৩(তের) গ্রাম হেরোইনসহ ০২ জন শীর্ষ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এসময় তাহাদের নিকট থেকে মাদক ক্রয়-বিক্রয় এর কাজে ব্যবহৃত ০২টি মোবাইল ফোন জব্দ করা হয়।গ্রেফতারকৃত আসামী ১। মোঃ ইসমাইল হোসাইন(৩৪), পিতা- মোঃ আব্দুল লতিফ, সাং- বৃচাপিলা শাহীবাজার, ২। মোঃ হেলাল উদ্দিন(৩৫), পিতা- মোঃ দলু, সাং- বৃচাপিলা শাহীবাজার, উভয় থানা- গুরুদাসপুর, জেলা-নাটোর।প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, এই মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন যাবŤ আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে  নাটোর জেলার বিভিন্ন এলাকায় অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিল।গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) এর সরনী ৮(খ)/৪১, ১০(ক)/৪১ ধারায় মামলা দায়ের করত উদ্ধারকৃত আলামতসহ তাদেরকে নাটোর জেলার গুরুদাসপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD