উল্লাপাড়া প্রধানমন্ত্রীর উপহার ভিজিএফ’র চাল বিতরণ

Spread the love

ডাঃ আমজাদ হোসেন উল্লাপাড়া প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বাঙ্গালা ইউনিয়নে পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে হতদরিদ্রদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার ভিজিএফ’র চাউল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ জুলাই) সকাল থেকে ইউনিয়ন পরিষদ কার্যালায়ে ইউনিয়নের ২ হাজার কর্মহীন, ক্ষতিগ্রস্থ, অসহায়, হতদরিদ্রের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার ১০ কেজি ভিজিএফ চাউল বিতরণ করেন ২নং বাঙ্গালা ইউনিয়ন আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি ও ইউপি চেয়ারম্যান সোহেল রানা ।
সামাজিক দূরুত্ব বজায় রেখে ভিজিএফ’র চাউল বিতরণের পাশাপাশি করোনায় জনসচেতনতায় উপস্থিত সবার মাঝে বিনামূল্যে বিতরণ করেন।
করোনায় জনসচেতনতায় বিনামূল্যে মাস্ক বিতরণ করছেন চেয়ারম্যান সোহেল রানা । এবং আসন্ন পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে প্রধানমন্ত্রীর দেওয়া উপহার ভিজিএফ চাউল পেয়ে হতদরিদ্র মানুষগুলো দু’হাত তুলে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ মাননীয় এম.পি তানভীর ইমামের দীর্ঘায়ু কামনা করেন।
ইউপি চেয়ারম্যান সোহেল রানা উপস্থিত জনগনকে পবিত্র ঈদুল আযহা এর অগ্রিম শুভেচ্ছা ও সকলের মঙ্গল কামনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন, ট্যাগ অফিসার মোখলেছুর রহমান, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম তালুকদার, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আতিক তালুকদার সহ সম্মানিত ইউপি সদস্যবৃন্দ

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD