মোঃ আবুল কালাম আজাদ
হায় ! কোভিড-19 করোনা ভাইরাস
দিন দিন বেড়েই চলছ ক্ষমতার দাপট
ক্ষনে ক্ষনে রূপ বদলায়
হয়ে উঠেছ অপ্রতিরোধ্য ।
অজানা রোগের মহামারি
দ্বিতীয় ঢেউয়ে হলো অতিমারি
নতুন নতুন ভ্যা্রিয়েন্টে দিচ্ছ দেখা
হচ্ছে শক্তির বদল
বিশ্ব মহাব্যস্ত প্রতিরোধের
হিসাব মেলাতে পাড়ছেনা কেউ
নিঃশ্বেষ হচ্ছে ড্রাম ড্রাম নস্যি
ফেলতে পাড়ছনা এতটুকু স্বস্তির শ্বাস
বাঘা বাঘা বিজ্ঞানী- গবেষক
খুঁজে পাচ্ছেনা এতটুকু প্রতিরোধের পথ
করোনা নামের প্রান ঘাতি ঘাতকের ছোবল থেকে
মানব জাতিকে করিতে রক্ষা।
ঘাতক ব্যাধি কোভিড-19
উতপত্তি চীনের উহান শহরে ২০১৯
মৃত্যুর ছোবল হানে বীরদর্পে
ছড়িয়ে পড়েছে বিশ্বময় মৃত্যুর বার্তা নিয়ে
মৃত্যুর মিছিলে ঢলে পড়ছে ক্ষ্মতাধর মানুষ
বিপন্ন হচ্ছে সৃষ্টির সেরা মানব জাতি
এর শেষ কোথায় ? জানেনা কেউ
দিতে পাড়ছেনা আশার আশ্বাস
তাহলে এখন উপায় ?
Weekly Chalonbeel Barta chalonbeelbarta.com