গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি.
নাটোরের গুরুদাসপুরে লাল টেপে মোড়ানো ৪টি বোমা উদ্ধার করে নিষ্ক্রিয় করার মাধ্যমে দূর হলো এলাকাবাসীর মনের আতঙ্ক। সোমবার সকালে গুরুদাসপুর পৌর এলাকার উত্তর নারিবাড়ি মহল্লার নজরুল ইসলামের কীটনাশকের দোকানের সামনে পলিথিন ব্যাগে লাল টেপে মোড়ানো বোমা ৪টি দেখে স্থানীয় লোকজন ভয়ে আতঙ্কিত হয়।
খবর পেয়ে পুলিশ ও র্যাবের উর্দ্ধতন কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে এলাকাটি ঘিরে ফেলে। প্রাথমিকভাবে পরীক্ষা-নিরীক্ষার নিশ্চিত হতে না পেরে বোম ডিস্পোজাল ইউনিটকে খবর দেয়া হয়। বিকেলে ঢাকা ও রাজশাহী থেকে র্যাবের বোম ডিস্পোজাল ইউনিট এসে পরীক্ষা নিরীক্ষা চালিয়ে রাত ৮টার দিকে ওই ৪টি বোম ফাঁকা মাঠে নিষ্ক্রিয় করে এবং আলামত নিয়ে যায়।নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার তারেক জুবায়ের জানান, বোমাগুলো স্বল্পমাত্রার লোকাল মেট। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, স্থানীয়ভাবেই এটা তৈরি করা হয়েছে। বোমাগুলো নিষ্ক্রিয় করে আলামত ল্যাবে পরীক্ষার জন্য ঢাকায় নেওয়া হচ্ছে।এ ঘটনায় এলাকায় মানুষের মাঝে চরম আতঙ্ক বিরাজ করছিল। বোমা নিস্ক্রিয় করার পর মানুষ স্বস্তির নিঃশ^াস ফেলেছেন। এর আগে দুপুরের দিকে নাটোরের পুলিশ সুপার লিটন কুমার সাহা ঘটনাস্থল পরিদর্শন করেন। এসময় সিনিয়র এএসপি (সার্কেল) জামিল আখতার ও ওসি মো. আব্দুর রাজ্জাক উপস্থিত ছিলেন।
Weekly Chalonbeel Barta chalonbeelbarta.com